ইন্দুরকানীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ইন্দুরকানীতে ২০২ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার এসআই আঃ রহিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। এসময় উপজেলার তিনটি ইউনিয়নের ৬০ জন কৃষককে ২ কেজি করে ভ্ট্টূার বীজ ও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৭০জন কৃষকের মাঝে প্রত্যেককে ৮ কেজি করে খেসারী ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৭০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ২ জন কৃষককে ২ গ্রাম করে বিটি বেগুনের বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
