নাজিরপুরে ইজিবাইকে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
জেলার নাজিরপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুগন্ধা বৈরাগী নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নাজিরপুর থানা পুলিশ সুগন্ধার মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর-দীর্ঘা সড়কের শাখারিকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুগন্ধা বৈরাগী উপজেলার গাওখালী গ্রামের নিখিল বৈরাগীর মৈয়ে এবং গাওখালী স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় সুগন্ধা বৈরাগী (১৫) নিজ বাড়ি থেকে শাখারীকাঠি গ্রামে তার আত্মীয় সমীর ঢালীর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য রওনা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাখারিকাঠি বাজার সংলগ্ন ব্রীজের ওপরে সুগন্ধার ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে গলায় ফাঁস বেধে সে রাস্তায় পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।
