প্রধান সূচি

সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্য মিজানের দাফন সম্পন্ন

জেলার ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান যুবসংহতি নেতা মো. মহিউদ্দিন মিজানের নামাজে জানাযা শুক্রবার বাদ আছর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযা নামাজে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামরনুজ্জামান তালুকদার, ভান্ডারিয়া পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ শরিক হন।

জানাযা নামজের আগে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেন, এই অবৈধ ট্রলার টেম্পুসহ এরূপ যানবাহন যাতে আর কারো প্রাণ কেড়ে না নেয় সেজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে এগুলো যাতে বন্ধ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা সদর থেকে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিজান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial