প্রধান সূচি

কচুয়ায় কিশোরী নিখোঁজ

বাগেরহাটের কচুয়ায় আবারো এক কিশোরী নিখোঁজ হয়েছে। এবার উপজেলার টেংরাখালী গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর শেখের মাদ্রাসা পড়ুয়া কন্যা রোজিনা আক্তার নিখোঁজ হয়েছে। পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে কচুয়া সদরে কুটির শিল্পে কাজ করার কথা বলে  রোজিনা বের হয়। এরপরে আর বাড়ীতে না ফেরায়, স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে। তাতে ও সন্ধান না পাওয়ায় শুক্রবার বিকেলে কচুয়া থানা পুলিশকে অবহিত করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ রবিউল কবির বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য আমরা সব ধরনের চেষ্ঠা চালিয়ে যাবো।

অপরদিকে ২৫ আগষ্ঠ থেকে ১৬ নবেম্বরের মধ্যে কচুয়ার ৩ কিশোরী নিখোঁজের ঘটনায় অভিবাবক মহলে আতংক ছড়িয়ে পড়ছে। তবে থানা পুলিশ এ পর্যন্ত একজনকে উদ্ধার করে।

 

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial