প্রধান সূচি

পিরোজপুরে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার ॥ দল থেকে সাময়িক বহিস্কার

পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হাসিবুর রহমান মিল্লাত ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এ ঘটনায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। মিঠু জানান, হাসিবুর রহমান মিল্লাত দলীয় ভাবমূর্তি বিনষ্ট এবং সংগঠন বিরোধী কাজ করায় তার বিরুদ্ধে এ শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, হাসিবুর রহমান মিল্লাতকে মঙ্গলবার রাতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সদর উপজেলার পান্তাডুবি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা জনৈক সাদ্দামকেও গ্রেফতার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial