প্রধান সূচি

নাজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ॥ গ্রেফতার-১

জেলার নাজিরপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে বুধবার রাতে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই রাতেই অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাকুরিয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার যুগিয়া ফালাহুদ দারাইন মহিলা কওমীয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে মাদরাসায় আসা-যাওয়ার পথে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আবুল হোসেন। এ ঘটনা ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে তারা বিষয়টি আবুল হোসেনের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আবুল হোসেন গত ১১ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে খুলনার বসুপাড়া এলাকায় এক বাড়ীতে আটক রাখে। সেখানে আবুল হোসেন ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। গত বুধবার বিকেলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার একমাত্র আসামী আবুল হোসেনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial