কচুয়ায় কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
বাগেরহাটের কচুয়ায় আধুনিক ডাল চাষের লক্ষে প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়েছে। ওঈঅজউঅ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে বিভার নির্বহী পরিচালক সুকুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের (খামার বাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তর (খামার বাড়ি) অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ধীরেন্দ্র নাথ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাশ্বতি এদবর, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মীর দ্বারাশীকো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, বিভার কচুয়ার ব্যাবস্থাপক জয়দেব অধিকারী, তীর্থ শংকর মিত্র, প্রণব হাল, সগর মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মঘিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে ১২শত ৫০ কেজি উন্নত মানের ডালের বীজ বিতরন করেন।
