ইন্দুরকানীতে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ইন্দুরকানীতে ২৫নং সাউদখালী ঢেপসাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ২৫নং সাউদখালী ঢেপসাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝর্ণা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবলীগের সভাপতি ও ২৫নং সাউদখালী ঢেপসাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এনামুল সিকদার, সদস্য হেলাল খান, বাহাদুর খান, বাবুল খান, বশারত উদ্দিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজয় চন্দ্র মন্ডল। দোয়া পরিচালনা করেন হাফেজ নুরুজ্জামান।
