ইন্দুরকানীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ইন্দুরকানীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ সোয়াইব হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ইন্দুরকানী বাজারে মারুফের ফলের দোকান, নাইমের ফলের দোকান ও আরিফুল ইসলামের কসমেটিক্সের দোকানকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করেছেন। তবে মোবাইল কোর্টের সংবাদ শুনেই দুই-তিনটি দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো বন্ধ করে ব্যবসায়ীরা আত্মগোপন করেন।
ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহ সোয়াইব হোসেন জানান, ইন্দুরকানী বাজারে অভিযান চালাতে আসলেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আত্মগোপন করেন। পরবর্তীতে অভিযান চলাকাীলন সময়ে দোকান খোলা না পেলে প্রসাশনিক ভাবে তালা ভেঙ্গে অভিযান চালানো হবে।
