বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
পিরোজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একই সভাকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেষ্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ^প্রমাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে জেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ নভেম্বর পিরোজপুরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
Please follow and like us:
« নাজিরপুরে শিক্ষিকার ঘরে আপত্তিকর অবস্থায় আ’লীগ নেতা ! (পূর্ববর্তি সংবাদ)
