পিরোজপুর বাণী পত্রিকার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক পিরোজপুর বাণী পত্রিকার প্রকাশনার ২৩ বছরে পদার্পন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার উদ্যোগে এ মতবিনিময় সভা এবং চা-চক্রের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সাবেক সভাপতি ও পিরোজপুর বাণী’র প্রকাশক ও প্রধান সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (এ কে আজাদ), বাংলা টিউবিউন এর জেলা প্রতিনিধি আরিফ মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খালিদ আবু, বাংলাদেশ প্রতিদিনি এর জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, পিরোজপুর বাণী’র ভারপ্রাপ্ত সম্পাদক জুবায়ের জনি।
Please follow and like us:
« পিরোজপুরে নবান্ন উৎসব পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে শিক্ষিকার ঘরে আপত্তিকর অবস্থায় আ’লীগ নেতা ! »
