ভান্ডারিয়ায় বাটা সু ষ্টোরে অগ্নিকান্ড
ভান্ডারিয়া বাজারের আব্দুর রব সড়কে রবিবার ভোর পৌনে ৫ টার দিকে এক অগ্নিকান্ডে নাহিয়ান বাটা সুষ্টোর নামের একটি দোকানের মালামাল সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। আগুনের খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
দোকান মালিক মো. মিজানুল হকের দাবি অগ্নিকান্ডে ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. কাঞ্চন আলী মৃধা জানান, বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে ফারিয়া সমিতির পূর্বাঞ্চল শাখার নির্বাচন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান »
