দেশ ও জাতির উন্নয়নে যুবলীগকে এগিয়ে আসতে হবে …. মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের তৎপরতা দেখে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। তারা উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে চাইছে। তাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ ও জাতির উন্নয়নে যুবলীগকে এগিয়ে আসতে হবে। এজন্য যুবলীগকে আরো শক্তিশালী হতে হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজ রবিবার রাতে জেলার ভান্ডারিয়া উপজেলায় যুবলীগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের অফিসের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে এবং যুবলীগের যুগ্ম আহবায়ক সফিক মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম সুমন, অধ্যক্ষ আজিমুল হক, ছাত্রলীগ সভাপতি এহসাম হাওলাদার, যুবলীগ সদস্য আরিফ জোমাদ্দার, নদমুলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ তালুকদার সাঈদ আল সুমন, যুবলীগ সদস্য এইচ.এম. ইসমাইল প্রমুখ।
