পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি বাবুল গাজী ঢাকায় আটক
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-১ আসেনের সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলকে পুলিশ আটক করেছে। আজ শনিবার রাত ৯ টার দিকে ঢাকার মগবাজার দিলু রোডের বাসা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করে তার (বাবুল গাজী ) ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র জানান, রাত ৯ টার দিকে ৪ জন পুলিশ এসে দিলু রোডের বাসা তার পিতাকে আটক করে রমনা থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ বাসাও তল্লাশি করে। আটকের বিষয়ে শুভ্র জানায়, রবিবার ঢাকায় বিএনপি সমাবেশকে কেন্দ্র করে এবং তার পিতার মোবাইল ফোন ট্রাকিং করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে।
Please follow and like us:
« পিরোজপুরে মোহনা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে ফারিয়া সমিতির পূর্বাঞ্চল শাখার নির্বাচন সম্পন্ন »
