প্রধান সূচি

স্বরূপকাঠিতে গাছ থেকে পড়ে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

স্বরূপকাঠিতে সুপারী গাছ থেকে পড়ে মোঃ রাকিব (১১) নামের ৫ম শ্রেনীর এক মেধাবী ছাত্র মারা গেছে। বুধবার সকালে প্রতিবেশী জনার্ধন মজুমদারের বাগানের সুপারী পাড়তে গিয়ে রাকিব পা ফঁসকে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরতর আহত রাকিবকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যেরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর দেখে বরিশালে রেফার্ড করলে পথিমধ্যে সে মারা যায়। নিহত হতদরিদ্র মো. রাকিব  রুদ্রপুর গ্রামের সাখাওয়াত হাওলাদারের পুত্র ও রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial