প্রধান সূচি

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে মিকাইল হোসেন সেখ (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন। আদেশে আসামী মিকাইলকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন জানান, জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে ২০১১ সালের ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে স্বামী মিকাইল হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী রুনা লায়লা (২২)কে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়। এ ঘটনায় নিহতের পিতা হায়াত আলী হাজরা বাদী হয়ে জামাই মিকাইল সেখকে আসামী করে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আহসানুল কবীর বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial