প্রধান সূচি

পাইকগাছায় উপকূল দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

পাইকগাছায় ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে ১২ নভেম্বর উপকূল দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কোস্টাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ পাইকগাছা শাখার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। প্রস্তুতি সভায় মতবিনিময় করেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, পাইকগাছা আলোকযাত্রা দলের উপদেষ্টা আফরা নাজলীন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ও সিজেএফবি’র সদস্য মৃত্যুঞ্জয় সরদার, শ্যাম সুন্দর ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা ও ঝর্ণা খাতুন। সভায় আগামী ১২ নভেম্বর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী র‌্যালী ও আলোচনা সভা যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। একই ভাবে ১২ নভেম্বরকে জাতীয় ভাবে উপকূল দিবস ঘোষনা বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মরকলীপি প্রদান করা হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial