প্রধান সূচি

কাউখালীতে গোসলে নেমে বৃদ্ধার মৃত্যু

কাউখালীর চিরাপাড়া খালে গোসল করতে নেমে নুরুল হক তালুকদার (৭৫) নামের এক ব্যাক্তি পানিতে ডুবে মারা গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

নিহত নুরুল হকের ছেলে নজরুল জানান, তার পিতা প্রতিদিনের মত বাড়ির পার্শ্বে খালে দুপুরে গোসল করতে নেমে আর উঠে আসেনি। এসময় স্থানীয়  লোকজন নদীতে  নেমে  খোঁজ করে তাকে পায়নি।

বিকেল চারটার দিকে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেস্টার পরে  নিখোঁজ বৃদ্ধা নুরুল হকের লাশ উদ্ধার করে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial