সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে নাজিরপুরে আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় মঙ্গলবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
সভায় সরকারের বিভিন্ন সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, শ্রীরামকাঠী ইউ.জে. কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ বলেন, বর্তমান বিশে^ সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ শ্লোগান হচ্ছে সকল ক্ষেত্রে “টেকসই উন্নয়ন (ঝউএ) অর্জণ”। তিনি সরকারের সকল সেক্টরের সাফল্য উন্নয়ন ভাবনার উপর বিষদ আলোচনা করেন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে অবদানের জন্য সক্ষমতা অর্জনের আহবান জানান।
আলোচনা সভা শেষে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন।
