পিরোজপুরে বিএনপি’র সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
পিরোজপুরে বিএনপি’র ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ সভাপতি আব্দুস সালাম বাতেন, সহ সভাপতি এলিজা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এলিজা জামান, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা প্রমুখ। এছাড়া জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিল। এদিকে সকাল ১০ টায় ছাত্রদল নেতা আশ্রাফুল আলম সজলের নেতৃত্বে একটি মিছিল পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়। পরে পুলিশী ধাওয়ায় মিছিল পন্ড করে দেওয়া হয়।
Please follow and like us:
« পিরোজপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইকে কুপিয়ে আহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ডিসি যখন শিক্ষকের ভূমিকায় »
