প্রধান সূচি

স্বরূপকাঠি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশনের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে স্বরূপকাঠি পৌরসভা কর্মকর্তা/ কর্মচারী এ্যাসোসিয়েশন।

সোমবার সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ কর্মসূচী পালন করা হয়। অফিসের কাজকর্ম ফেলে অর্ধ দিবস কর্মবিরতির ফলে কিছুটা সাময়িক ভোগান্তিতে পড়েছিল অফিসে সেবা নিতে আসা পৌরবাসীর।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরশাখার সাধারন সম্পাদক মোঃ মান্না মেহেদী, মোঃ নূর মোহাম্মদ মল্লিক, মোঃ মনিরুজ্জামান শিপন, মোঃ মাহমুদুল আলম, আফরোজা আক্তার, আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial