প্রধান সূচি

নাজিরপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের নিমিত্তে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নাজিরপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্রিফিং করেন জেলা তথ্য অফিসার, মহসীন হোসেন তালুকদার। এ ছাড়া অনষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আকরাম আলী ডাকুয়া, সাংবাদিক শেখ জাকির আহম্মেদ। ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের ব্রান্ডিং,সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষসমূহ (এসডিজি), ভিশন ঃ ২০২১-এর লক্ষসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial