জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্তর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বিলাশ চত্তর মোড়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
পথসভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« নবাগত ইউএনও’র সাথে মঠবাড়িয়া সাংবাদিকদের মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আজ থেকে এসএসসি’র ফরম পূরণ »
