প্রধান সূচি

মঠবাড়িয়ায় ধানকাটা নিয়ে সংঘর্ষে দুই নারী আহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরোধীয় জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলো- উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী নাজমীন আক্তার (২২) ও মৃত: সেরাজুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৫০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নাজমীনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

আহত সূত্রে জানাগেছে, উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত নুরুল হক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী মৃত তুজাম্বর মল্লিকের ছেলে কবির মল্লিকের বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ইদ্রিস গংদের ওয়ারিশ ও কবলাকৃত জমিতে সৃজিত ধান প্রতিপক্ষ কবির মল্লিকের লোকজন কাটতে যায়। এসময় ইদ্রিস হাওলাদারের লোকজন বাঁধা দিলে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে নাজমীন আক্তার ও শাহানাজ বেগমকে গুরুতর আহত করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial