মঠবাড়িয়ায় ছিনতাইয়ের কবলে শিক্ষিকা
ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ রোডে তিন ছিনতাইয়ের কবলে পড়েছে এক শিক্ষিকা। উপজেলার ১৬নং চিত্রা পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষক নেতা সেলিম মিয়ার মেয়ে সোনিয়া জাহান শিল্পী শনিবার সন্ধ্যায় ওই ছিনতাইয়ের কবলে পড়ে। শিক্ষিকা সোনিয়া তার মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে পৌর শহরের আরামবাগ রোডের বাসার সামনে পৌছামাত্র একটি মোটরসাইকেলে ৩ জনের দূর্বৃত্তরা এসে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই ব্যাগে থাকা নগদ ৫ হাজার টাকা, ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড, মোবাইল ফোন ও ওষুধসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় নৈশ প্রহরীকে কুপিয়ে জখম ॥ থানায় মামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার »
