মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বড়মাছুয়া গ্রামের বাদশা মৃধার বাড়ির সম্মূখ সড়কে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাফিজুর রহমান আকন (২৪)কে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাফিজ উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের আলমগীর হোসেন আকনের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় কয়েকজন ক্রেতা দৌড়ে পালিয়ে গেলেও হাফিজুরকে গ্রেফতারে সক্ষম হই। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জালাল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ছিনতাইয়ের কবলে শিক্ষিকা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে নকল প্রতিরোধে ইউএনও’র অভিনব কৌশল »
