মঠবাড়িয়ায় তিন থানার আইন শৃংখলা সভা
ডাকাত অধ্যূষিত এলাকা তিন থানার সীমানায় ডাকাতি, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন থানা পুলিশের সমন্বয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বামনা, কাঠালিয়া ও মঠবাড়িয়া থানার সীমানায় উপজেলার দাউদখালী নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগীয় ডিআইজি (ভারপ্রাপ্ত) আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, মঠবাড়িয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম, কাঠালিয়া থানার ওসি এমআর শওকত আনোয়ারুল ইসলাম, বামনা থানার ওসি জিএম শাহনেওয়াজ, অধ্যক্ষ আবুল বশর বাদশা, ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বিভাগীয় ডিআইজি আকরাম হোসেন আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিন থানার সীমানা কেন্দ্র দাউদখালীতে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন।
