প্রধান সূচি

পিরোজপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পিরোজপুরে প্রথম আলো পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

পিরোজপুর বন্ধুসভার সভাপতি কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। এসময় বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠীর পিরোজপুর শাখার সভাপতি এম এ মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক জিয়াউল আহসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকাদার মন্টু, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট শহিদুল্লাহ খান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ, প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স।

এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো গণমানুষের কাগজ হিসেবে আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র। প্রথম আলো মাদকের বিরুদ্ধে কাজ করছে এবং দুর্গত মানুষের পাশে দাড়িয়ে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial