প্রধান সূচি

কাউখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম আহসান কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সহকারী শহিদুজ্জামান প্রমুখ।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial