ইন্দুরকানীতে সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইন্দুরকানীতে সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সমবায় দিবসের বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ সমবায়ী সদস্য বৃন্দ। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
Please follow and like us:
« জাতীয় কৃর্মি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সমবায় দিবস পালিত »
