প্রধান সূচি

রাস পূর্ণিমা

কাউখালীতে পাঁচ দিন ব্যাপী রাস পূর্ণিমা উৎসব শুরু হচ্ছে রবিবার

সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬ তম আবির্ভাবকে উপলক্ষে পিরোজপুরে কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসব রবিবার থেকে শুরু হচ্ছে।

শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬ তম আবির্ভাব তিথী রাঁস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।

শ্রী গুরু সংঘের সভাপতি স্বামী জগন্নাথ আনন্দ স্বরস্বতী রবিবার সকালে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা  উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন।

পরে সত্য, সেবা, নীতি, ধর্ম -জীবনের চারি কর্ম এ বক্তব্য সামনে রেখে সংঘের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্তের নেতৃত্বে একটি বর্ণঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হরে।

পাঁচ দিনে এ উৎসবে প্রতিবছরের মত আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা। পাহাড়ী কাঠের নকশায় গড়া আকর্ষনীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।

আশ্রম কমিটির কোষাধ্যক্ষ বিপুল ঘোষ জানান, বিশ্ব চরাচরের দু:খ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় ৫দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ,উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরন বিতরন, হাসপাতালে দু:স্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর, ২০১৭ সমাপনী দিনের মহোৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবে দেশের ভক্তবৃন্দ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটেছে।

শ্রীগুরু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে। এখানে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে এ আশ্রমের সেবামূলক অনেক কার্যক্রম রয়েছে। এর মধ্যে মন্দির ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা, দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দান। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা। সুরেন্দ্র নাথ দে স্মৃতি পাঠাগার ও দৈনিক দরিদ্র নারায়ণ সেবা অন্যতম কর্মসূচি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial