প্রধান সূচি

মঠবাড়িয়ার চাঞ্চল্যকর হাবিব তালুকদার হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

 

মঠবাড়িয়ায় সম্প্রতি চাঞ্চল্যকর হাবিব তালুকাদার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামী রুম্মান তালুকদার (২৮) কে ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরার পর তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুম্মান তালুকদার ওই মামলার ৪নং আসামি এবং ২নং আসামী ধানীসাফা ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে. এম তারিকুল ইসলাম নিশ্চিত করে জানান, রুম্মান ওই হত্যাকান্ডের পরপরই সৌদি আরবে পলিয়ে যায়। গ্রেফতারের পর এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ তাকে ঢাকা এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাবিব তালুকদার (৫৮) কে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। একদিন পরে তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত হাবিবের মেজো ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে স্থানীয় ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ তালুকদারকে প্রধান আসামি ও ইউপি সদস্য মোঃ ইদ্রিস তালুকদারসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial