প্রধান সূচি

যুব সংহতির নেতা গণধোলাইর শিকার

ইন্দুরকানীতে জমি দখল করে ঘর নির্মাণে বাধাঁ দেয়ায় ইউপি সদস্যের সাথে অশালীন আচরণ করায়

ইন্দুরকানীতে এক ইউপি সদস্যের সাথে অশালীন আচরণ করায় উপজেলা যুব সংহতির নেতাকে গণধোলাইর শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে উপজেলা যুব সংহতির যুগ্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার মৃধাকে ইউপি পত্তাশী ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবিএম সেলিম হাওলাদার (হিরু)’র সাথে অশালীন আচরণের কথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন জিজ্ঞেস করলে যুব নেতা উত্তেজিত হয়ে ইউপি সদস্যকে মারবে বলে হুমকি দেয়।

এসময় উপস্থিত আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ উপস্থিত জনতা তাকে গণধোলাই শুরু করলে তার অপর দুই ভাই ফোরকান মৃধা ও সাদ্দাম মৃধা ঘটনাস্থলে এসে উত্তেজিত হলে তাদেরকেও পিটিয়ে আহত করে জনতা।

এবিষয়ে যুব সংহতি নেতা আবুল বাশার জানান, ইউপি সদস্যের সাথে খারাপ ব্যবহারের সূত্র ধরে উপজেলা যুবলীগ নেতা মোহেদী হাসান রিপন সিকদার সহ যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ও আমার ভাইদের উপর হামলা চালায়। যুবলীগ নেতা রিপন সিকদার জানান, যুব সংহতি নেতা ইন্দুরকানী খেয়াঘাট সংলগ্ন সৌচাগার ও লঞ্চঘাটের রাস্তা দখল করে ঘর নির্মাণ করার সময় ইউপি সদস্য বাধাঁ দিলে তার সাথে খারাপ আচরণ করে। এ কথা আমি জিজ্ঞাসা করায় সে আমার সাথেও খারাপ আচরণ করে এবং ওই ইউপি সদস্যকে মারধরের হুমকি দিলে উপস্থিত জনতা তাকে গণধোলাই দেয়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, যুব সংহতির নেতা পথ দখল করে ঘর নির্মাণ করলে ইউপি সদস্য তাতে বাধাঁ দিলে তার সাথে খারাপ আচরণ করে। আর এরই সূত্র ধরে বাজারের ব্যবসায়ী ও জনতার সাথে কথার কাটাকাটির ঘটনা ঘটেছে।

ইউপি সদস্য এবিএম সেলিম হাওলাদার (হিরু) জানান, বাজারের টয়লেট ও লঞ্চঘাটের রাস্তা দখল করে যুব সংহতি নেতা আবুল বাশার ঘর নির্মাণ করলে আমি উপজেলা নির্বাহী কর্মাকর্তার কাছে অভিযোগ করলে ওই নেতা আমাকে ও আমার মা-বোনকে তুলে অশালীন ভাষায় গালাগালি করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial