মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা ॥ গ্রেফতার -৩
মঠবাড়িয়া উপজেলায় দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের অভিযোগে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ওই দুই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে ফুল মিয়ার পুত্র ধর্ষক ছগির (২০) ও তার স্ত্রীকে এবং অপরদিকে তাফালবাড়িয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক রবিউল (২৫) কে গ্রেফতার গ্রেফতার করেছেন।
মামলা সুত্রে যানাযায়, শহরের থানাপাড়ার বাসিন্দা সাবেক পৌর কর্মচারির মেয়ে ও স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী গত ২৮ অক্টোবর-২০১৭ বিকেলে পৌর শহরের টিএনটি রোর্ডে প্রাইভেট পড়তে আসে। এসময় ছগির ও তার দলবল ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক মোটরসাইকেলে অপহরন করে নিয়ে যায়। পরে ছগির ওই ছাত্রীকে তার নিজ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদফা ধর্ষণ করে।
থানা পুলিশ বুধবার রাতে অপহৃতা স্কুল ছাত্রীকে ছগিরের বাড়ি থেকে উদ্ধার করে। স্কুল ছাত্রীর বাবা মামলা দায়েরের পর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ধর্ষক ছগির ও তার মাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
অপরদিকে উপজেলার তাফালবাড়িয়া গ্রামের গাছ ব্যবসায়ীর মেয়ে ও স্থানীয় নলী তুলাতলা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশি কালাম শিকদারের ছেলে রবিউল জোর পূর্বক তুলে নেয়। পরে নিজ ঘরে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রবিউলকেও গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানা অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম জানান, পৃথক দুটি ধর্ষণ ঘটনায় জড়িত দুই ধর্ষককেই গ্রেফতার করা হয়েছে। এক ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
