মঠবাড়িয়ায় তিনব্যাপী রাস উৎসব শুরু
মঠবাড়িয়া উপজেলায় শুক্রবার থেকে তিন দিন ব্যাপী ২৫তম রাস উৎসব শুরু হচ্ছে। বাংলাদেশ সেবা আশ্রম মঠবাড়িয়া শাখার উদ্যোগে পৌর শহরের শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত আশ্রম প্রাঙ্গণজুড়ে এ রাস উৎসবের আয়োজন করা হয়েছে। রাস উৎসবে পৌরহিত্য করবেন সেবাশ্রমের সেবায়েত শ্রী সুভাষ বিশ্বাস।
আশ্রম কমিটির সভাপতি সুনীল বরণ হালদার জানান, প্রতি বছরের ন্যায় এবারের রাস উৎসবে শুভ অধিবাস, সন্ধ্যারতি, শ্রীমদদ্ভাগবত পাঠ, শ্রী গুরুর মহিমা বর্ণনা, আরতি কীর্তন, রাস লীলা, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। তিন দিনের এ রাস উৎসবে প্রাঙ্গণ জুড়ে মেলা বসবে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত সমবেত হবেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় বিদায়ী ইউএনও’কে প্রেসক্লাবের সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা ॥ গ্রেফতার -৩ »
