প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় নিখোঁজ দিন মজুরের দু’দিনেও সন্ধান মেলেনি

ভাণ্ডারিয়ায় বুধবার বেলা ১১টার দিকে মালামাল বহনকারি নৌকা থেকে কচাঁ নদীর শাখা পোনা নদীতে পড়ে ৪ সন্তানের জনক মন্টু সরদার (৪০) নামের এক দিন মজুর নিখোঁজ হয়েছে।

ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ভা-ারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, স্থানীয় ডুবুরিদল ছাড়াও নিখোঁজের স্বজনরা অনেক খোজা খুজিঁ করেও কোন সন্ধ্যান পায়নি। এদিকে স্বামীর খোঁজ না মেলায় নির্বাক প্রায় স্ত্রী রাশিদা বেগম।

উল্লেখ্য, ভাণ্ডারিয়া লঞ্চ ঘাট থেকে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নৌকায় ভড়ে প্রতিদিনের ন্যায় গত বুধবারও বাজারে আসার সময় নৌকা থেকে অসাবধানতা বশত নদীতে পড়ে নিখোঁজ হয়। মন্টু সরদার পৌর শহরের ৪নং ওয়ার্ডের তোতা সরদারের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial