সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
বাগেরহাটে মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশের সকল সরকারি চাকুরীতে উপ-সহকারি প্রকৌশলী পদে মেরিন টেকনোলজী ও শীপবিল্ডিং টেকনোলজীর অন্তর্ভূক্তিকরণের দাবীতে বাগেরহাটে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা যারা মেরিনে ইনস্টিটিউটের পড়াশুনা করি তারা ভর্তি পরীক্ষায় জয়ী হয়ে মেরিনে ইনস্টিটিউটে ভর্তি হই। কিন্তু অতি পরিতাপের বিষয় আমরা এখান থেকে বের হওয়ার পরে আমাদের সরকারি চাকুরীর যথেষ্ট সুযোগ না থাকার কারনে অনেক শিক্ষার্থীরা বেকার অবস্থায় জীবন-যাপন করছে। সে জন্য আমরা সরকারের কাছে মেরিন এবং শীপবিল্ডিং টেকনোলজীর গেজেট অতি দ্রুত আমাদের ফিরিয়ে দেওয়া দাবী জানাচ্ছি। এসময় শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর শিক্ষার্থী কৌশিক চন্দ্র দাস, বাপ্পি সাহেব, মাহামুদ শিমুল, আরিফ রায়হান, মাসুক প্রমুখ।
এদিকে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর শিক্ষার্থীদের মানববন্ধনের খবর সংগ্রহের করতে গেলে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সাংবাদিকদের ইনস্টিটিউটের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়। এসময় সাংবাদিকরা গেটের দারোয়ানকে গেট খুলতে বললে ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম মিডিয়া কর্মীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেদ করছে বলে তিনি জানান। পরে শিক্ষার্থীদের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর ইনস্টিটিউটের প্রধান ফটকে মানববন্ধনের অনুমতি দেন অধ্যক্ষ।
সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
