বিষমুক্ত চাষাবাদে সামনে চলার আলো
বাগেরহাটে জিহাদ এখন কৃষকের অনুপ্রেরণা
খেয়ে না খেয়ে এইচএসসি পাশ করলেও শেষ পর্যন্ত ¯œাতক পরীক্ষা দিতে পারেননি। জাতীয় শিশু কিশোর সঙ্গীত প্রতিযোগীতায় ১৯৯১ সালে খুলনা বিভাগে ২য় হয়েও গানের জগতে থাকা হয়নি। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের তত্তাবধানে বিটিভিতে একাধিক অনুষ্টনে গান গেয়েও ঢাকায় থাকা হয়নি। নিদারুন অর্থ কষ্টে গ্রামের বাড়িতেই ফিরে আসতে হয়েছে জিহাদকে। অথচ সেই জিহাদই এখন কৃষকের অনুপ্রেরণা। বিষ বা’ কীটনাশক মুক্ত সবজি চাষে তার সাফল্য ঈষ¦নীয়। ভোক্তাদের কাছে তার উৎপাদিত ফসলের চাহিদাও বেশ।
বাগেরহাটের যাত্রাপুরের চাঁপাতলা গ্রামের হতদরিদ্র আব্দুল গনি শেখের ছেলে জিহাদ শেখ (৩৫)। ৫ ভাই ও তিন বোনের মধ্যে জিহাদ তৃতীয়। দারিদ্রতার কষাঘাতে জর্জিত যুবক জিহাদ এক পর্যায়ে স্থানীয়ভাবে তিন বিঘা জমি লিজ (ভাড়া) নিয়ে কৃষি কাজ শুরু করেন। কঠোর পরিশ্রম আর মেধা খাটিয়ে তিনি রাসায়নিক সার বা’ কীটনাশক মুক্ত সবজি চাষে সাফল্য অর্জন করেন। ঢেঁড়স, কচু, পান, কলা, শাক, সিম, বরবটি, বেগুন, আলু ইত্যাদি নানা সবজি জাতীয় ফসল উৎপাদন করে জিহাদ এলাকায় সাড়া জাগিয়েছেন। জয় করছেন দারিদ্রতাকে। বাম্পার ফলনের জন্য ইউএসএআইডি, ইস্পাহানী এসিআইও ফসল এ্যাগো এবং জেলা প্রশাসন কতৃক তিন তিন বার তিনি পুরস্কৃত হয়েছেন।
বিনয়ী স্বভাবের জিহাদ শেখ জানান, কৃষি বিভাগের সহায়তায় মাটি পরীক্ষা করে তিনি জমিতে বামী বা’ কমপোষ্ট সার, সবুজ সার ব্যবহার করেন। তার মতে, রাসায়নিক বা কৃত্রিম সারের চেয়ে গোবর, জৈব, কম্পোষ্ট সার ব্যবহারে অধিক ফলন পাওয়া যায়। বাজারে বিষমুক্ত উপায়ে উৎপাদিত ফসলের চাহিদাও ব্যাপক এবং ভাল দাম পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রতিকুল পরিবেশের সাথে যুদ্ধ করে খরিপ মৌসুমে সবজী ফসল বারি কচু (লতিরাজ) চাষ করেছিলেন। মাত্র ৩৩ শতক জমিতে কৃষি অধিদপ্তরের মাধ্যমে (লতিরাজ) কচুর চারা রোপন করে নিরলস পরিশ্রমের মাধ্যমে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে এবারও সুপার বাম্পার ফলন পেয়েছেন। ৩৩ শতক জমিতে ৩ হাজার ৫’শ চারা রোপন করে প্রায় সাড়ে চার হাজার কেজি কচুর লতি উৎপাদন করেছেন। পয়ত্রিশ হাজার টাকা ব্যয় করে প্রায় সোয়া লক্ষ টাকার ফসল বিক্রি করেছেন। তার সাফল্যে অনুপ্রানিত হয়ে এলাকার অনেক কৃষক জিহাদের ক্ষেতে আসেন। তিনি তাদের যথাসাধ্য পরামর্শ ও সহায়তা করেন।
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম.এ মতিন বলেন, বিনয়ী অথচ কঠোর পরিশ্রমী কৃষক জিহাদ শেখ চাষাবাদে অনুকরণীয় সাফল্য অর্জন করছে।
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয় কুমার জানান, কৃষি ক্ষেত্রে যাত্রাপুর এলাকায় ব্যাপক সাফল্য রয়েছে। জিহাদ শেখ একজন পরিশ্রমি এবং মেধাবী কৃষক। স্থানীয় সুধী বাচ্চু বেগের ভাষায়, জিহাদ কৃষি ও কৃষক বান্ধব ব্যক্তি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত কুমার বলেন, জিহাদ কৃষকদের সামনে চলার আলো।
