বর্ণাঢ্য আয়োজনের পিরোজপুরে আয়কর মেলার উদ্বোধন
‘জনকল্যাণে রাজস্ব, উন্নয়নে রাজস্ব’ এই শ্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে আয়কর মেলা ২০১৭। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অডিটোরিয়ামে চারদিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর ১ আসনের এমপি এ.কে.এম.এ আউয়াল।
পিরোজপুর সাকেল-৬ এর সহকারি কর কমিশনার সুব্রত কুমার দে’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই সরকারি বিধিমালাভূক্ত সবাইকে আয়কর দেওয়ার জন্য বক্তারা অনুরোধ জানান।
এসময় আয়কর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাঁচ দিনব্যাপী এই মেলায় সহজেই আয়কর জমা দেওয়া যাবে। এ বছর কর প্রদানকারী লক্ষ্যমাত্রা নির্ধরন করা হয়েছে এক হাজার এবং তাদের কাছ থেকে ৬০ লক্ষ টাকা আয়কর আদায়ের আশা করছেন কর্মকর্তাবৃন্দ। তারা আরো জানান, গত বছর পিরোজপুরে ৬শত করদাতা তাদের আয়কর হিসেবে ৩৭ লক্ষ টাকা প্রদান করেছেন। যার মধ্যে শ্রেষ্ঠ করদাতা হচ্ছেন ভান্ডারিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মিরাজুল ইসলাম।
