প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত

ইন্দুরকানতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিটি ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ, ইন্দুরকানী যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, ইন্দুরকানী থানার এস আই আঃ রহিম, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সেলিম খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial