ইন্দুরকানীতে গাজাঁসহ থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার
জেলার ইন্দুরকানীতে গাজাঁসহ থানা ছাত্রদলের প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই আঃ রহিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১২ গ্রাম গাজাঁসহ উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাগর সিকদারকে (২৩) গ্রেপ্তার করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে ইন্দুরকানী থানা পুলিশ। আটককৃত ছাত্রদল নেতা উপজেলার গাবগাছিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সিকদারের ছেলে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, ১২ গ্রাম গাজাসহ সাগর সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় দুই ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শুটকি আহরণকে কেন্দ্র করে সাগরে দস্যুদের টোকেন বানিজ্য ! »
