প্রধান সূচি

স্বরূপকাঠীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জেলার স্বরূপকাঠীতে পানিতে পড়ে মো. শাহরিয়ার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওইদিন  সকালে খেলতে গিয়ে অগোচরে বাড়ীর পুকুরে পড়ে শাহরিয়ার নিখোঁজ হয়। পরে সবাই মিলে পুকুরে নেমে শিশুটির খোঁজ শুরু করলে পুকুরের তলদেশে শাহরিয়ারের অচেতন দেহের সন্ধান মিলে। তাকে উদ্ধার করে স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. মোস্তফা মোল্লার ছেলে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial