প্রধান সূচি

সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে উঠান বৈঠক

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ের লক্ষ্যসমূহ জনগণকে অধিকতর অবহিত করা এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে সরকারের সকল সেক্টরের অর্জিত সাফল্য ও সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ের উপর  বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।

বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং), জাতীয় আয় বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, পদ্মা সেতু নির্মানের অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।

উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রীদের মা অভিভাবক, স্কুলের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial