প্রধান সূচি

মোড়েলগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে গলা কেটে হত্যা

বাগেরহাটের মোড়েলগঞ্জে মানসুর শেখ ওরফে মানসুর ডাকাত (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারের কাছে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মানসুর চিংড়াখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত বারেক শেখের ছেলে।

মঙ্গলবার বিকেলে বৌলপুর বাজার থেকে বাড়িতে যাবার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।  মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, মানসুর ডাকাতকে অজ্ঞাত ব্যক্তিরা কুপিয়ে হত্যা করেছে। তার গলায়, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।

ওসি আরো জানান, নিহত মানসুর ডাকাতের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। সম্প্রতি একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয়েছে তার। পুলিশ তাকে খুঁজছিলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial