ভান্ডারিয়ায় দুই ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড
জেলার ভান্ডারিয়ায় ইলিয়াস সরদার (২৪) ও মাসুম খান (২৪) নামের দুই ইভটিজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ কারাদন্ডাদেশ দেন।
ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের এই দুই ইভটিজারকে থানা পুলিশ হাতে নাতে ধরে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ রায় দেন। পরে তাদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ইলিয়াস শিয়ালকাঠী গ্রামের আ. কাদের সরদারের ছেলে ও মাসুম একই গ্রামের হাবিব খানের ছেলে।
Please follow and like us:
« পিরোজপুরে কাল স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সুন্দরবনের দু’টি জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করবে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে গাজাঁসহ থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার »
