বাগেরহাটে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাজারস্থ জেলা জাসদের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাসদের বাগেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র রায়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদের সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, জাসদের মাংল উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহীন তালুকদার, জাসদ ছাত্রলীগের ফকিরহাট শাখার সভাপতি প্রিন্স নয়ন প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া বাজার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন »
