কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক কর্মীসভা ও সাংগঠনিক পক্ষ পালনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু এবং কাউখালী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দ্র শেখর দে, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক এবং কর্মী হনুফা আক্তার পুতুল, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার প্রমুখ।
পরে সাংস্কৃতিক সম্পাদক লিলিকনা হালদারের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়া বাজার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে কমিউনিষ্ট পার্টির মিছিল ও সমাবেশ »
