প্রধান সূচি

মহিদুল সভাপতি আক্রাম সাধারণ সম্পাদক

কচুয়া তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আওয়ামী তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকালে শাখারীকাঁঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কচুয়া উপজেলা তাঁতী লীগের সদস্য শেখ মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা ।

উদ্বোধক ছিলেন উপজেলা তাঁতী লীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আঃ বাকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম আবু বক্কার সিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, বাগেরহাট বিআরডিবি চেয়ারম্যান ও সাংবাদিক  মোঃ শুকুর আলী, বাগেরহাট পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাংগঠানিক সম্পাদক মোঃ আবু হেনা, কচুয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও সাংবাদিক  মীর আওসাফুর রহমান মারুফ, আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, কোতয়াল আলতাপ হোসেন, জেলা তাঁতী লীগ নেতা শেখ জাহিদুর রহমান, রফিকুল ইসলাম মুকুল ও মিলন ফকির।

কচুয়া উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব শেখ শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বালী হেদায়েত হোসেন, মোঃ রাজু সেখ, মোঃ মহিদুল ইসলাম, দিহিদার আকরাম হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী তাতী লীগের সভাপতি  সম্পাদক ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শেখ মহিদুল ইসলামকে সভাপতি ও দিহিদার আক্রাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট বাদাল ইউনিয়ন আওয়ামী তাঁতী লীগের কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial