প্রধান সূচি

স্বরূপকাঠীতে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

স্বরূপকাঠী উপজেলায় জাতীয় ইমাম সমিতির ঈদ পুনমিলনী ও ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে উপজেলার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আ.জ.ম ওহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু।
আমন্ত্রিত ওলামা মাশায়েখদের মধ্যে বক্ত্যব্য রাখেন, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, শাইখুল হাদিস আল্লামা রফিক, আহমাদ মহল্লী, ছারছীনা পীর সাহেবের বড় ছেলে মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমেদ হোসাইন, বরিশাল এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা মির্জা মো. নুরুর রহমান বেগ, পিরোজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর, গাজীপুর নেছাররিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু ইউসুফ প্রমুখ।
সমাবেশে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial