প্রধান সূচি

কমিউনিটি পুলিশিং সংশ্লিষ্টদের দায়িত্বের সাথে কাজ করতে হবে ... পুলিশ সুপার

শুধু প্রতিষ্ঠিত নয়, মানুষের মতো মানুষ হতে হবে … জেলা প্রশাসক

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ বলেছেন, অনেক শিক্ষিত ও উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও আমরা অপরাধ করতে দেখি। তারা শিক্ষিত হলেও সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হতে পারেনি বলেই আমরা তাদেরকে দুর্নীতি, অন্যায়-অপরাধ করতে দেখি। আমাদের শুধু প্রতিষ্ঠিত হলেই হবেনা, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলেই দেশে অপরাধ দুর্নীতি কমে যাবে।
আজ শনিবার জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে কমিউনিটি পুলিশিং এর কাঠামোগতভাবে শুরু হয় ২০০৭ সালে এবং ২০১৪ পুর্ণাঙ্গভাবে চালু হয়। কমিউনিটি পুলিশিং এর মুল কার্যক্রম হচ্ছে ছোট অপরাধকে অংকুরে বিনাশ করা। ছোট খাটো অপরাধ বড় আকার ধারন করার আগেই যথাসময়ে হস্তক্ষেপ করে তার অবসান ঘটানো। কমিউনিটি পুলিশিং আমলযোগ্য বড় ধরনের অপরাধ, যেমন হত্যা-ধর্ষণ-নারী নির্যাতন জাতীয় বড় বড় অপরাধ দমন করার জন্য নয়।
জেলা প্রশাসক বলেন, আমাদের সন্তানদের মাদক থেকে রক্ষা করতে হলে তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করিয়ে দিতে হবে। সকল অভিভাবককে তার সন্তানদের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন বলেন, সকল শ্রেনীর মানুষের মধ্যে বাংলাদেশে কমিউনিটি পুলিশিং এর সুফলগুলো ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন এবং মাদক কঠোর হস্তে সুশৃৃঙ্খল ভাবে দমন করতে পারবো। এজন্য কমিউনিটি পুলিশিং এর সাথে সংশ্লিষ্টদের দায়িত্বের সাথে কাজ করতে হবে।
পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌর মেয়র ও জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, নাগরিক সমাজের নেতা এডভোকেট এম এ মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি চাঁন মিয়া মাঝি। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার ুসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস।
এর আগে সকাল ১০টা জেলা পুলিশের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বঙ্গবন্ধু চত্ত্বর (সিও অফিস মোড়) থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial